গফরগাঁওয়ে সেচ্ছাসেবক লীগের ২৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে সেচ্ছাসেবক লীগের ২৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।দিবসটি উৎযাপন উপলক্ষে আজ বুধবার বিকালে দলীয় নেতৃবৃন্দকে নিয়ে কেক কাটেন উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ও সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, জেলা সেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ও পৌর মেয়র এসএম ইকবাল হোসেন সুমন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আওরঙ্গ হেলাল, উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সানিল, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মন্ডল প্রমুখ।
এছাড়াও ইউনিয়ন ও উপজেলা সেচ্ছসেবক লীগের নেতৃবৃন্দ,গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *