গফরগাঁওয়ে প্রাথমিক শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি করতে হোম ভিজিট

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে প্রাথমিক শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি করতে বাড়ি বাড়ি গিয়ে হোম ভিজিট শুরু হয়েছে।
এরই অংশ হিসেবে গতকাল সোমবার (২৫ জুলাই) গফরগাঁও
উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত ) সাইফুল মালেক ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ সবুজ মিয়া উপজেলার বারইহাটি-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেচম্যন্ট এরিয়ায় বেশ কয়েকটি বাড়িতে গিয়ে শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত কল্পে হোম ভিজিট করেন এবং শিক্ষার্থী, অভিভাবক ও স্হানীয় জনগনের সাথে কথা বলেন।

হোম ভিজিটকালে উপজেলা, শিক্ষা কর্মকর্তা সাইফুল মালেক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়মিত হোম ভিজিট, মা সমাবেশ ও বিদ্যালয়ের অংশীজনদের সাথে কথা বলে শিক্ষার্থী উপস্থিতি শতভাগ নিশ্চিত করতে পরামর্শ দেন।

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *