রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে সড়ক আইনে উচ্ছেদ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
২৪ জুলাই শনিবার বিকেলে উপজেলায় ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে শুরু করে জামতলা মোড়, রেলস্টেশন এলাকা, মধ্যবাজার, চাঁদনী মোড়ে জনগণের চলাচলের সুবিধার্থে উচ্ছেদ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমানের নেতৃত্বে মোবাইল কোর্ট এসময়ে ১৩ টি মামলায় বিপরীতে ৭৬,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করে।
উচ্ছেদ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন গফরগাঁও পৌরসভা ও থানা পুলিশ।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমান জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।