আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় মাছের খামারে পড়ে লাবিব (২) নামে শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ২৫ জুলাই সোমবার বিকেলে উপজেলার নিশিন্দা গ্রামে। নিহত শিশু গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে সবার অজান্তে শিশু লাবিব বাড়ির দক্ষিণ পাশে নায়েব আলী ফরাজীর মৎস্য খামারে শিশুটি পরে যায়। পরে অনেক খোঁজা খোঁজির পর বাড়ির লোকজন দেখতে পান ফিসারির পানিতে শিশুটি ভাসছে। পরে শিশুটিকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়া হয়। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।