প্রকাশিত হয়েছেঃ জুলাই ৫, ২০২২ সময়ঃ ৬:০৭ অপরাহ্ণ
মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কাকনী ইউনিয়নের পঙ্গুয়াই উমেদ আলী উচ্চ বিদ্যালয়ের সেফটি ট্যাঙ্ক থেকে নিখোঁজ অটোচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া মরদেহটি অটোচালক সামাদ মিয়া(১৫) এর বলে জানা গেছে। সে একই এলাকার দাদরা গ্রামের শাহজাহানের পুত্র। সে পেশায় ভাড়ায় অটোরিকশা চালাতেন।
মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে মরদেহটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে পুলিশ।
এলাকাবাসী ও খুনের শিকার হওয়া অটোচালক সামাদের (১৫) দাদা হযরত আলী (৭৫) জানান,
নিহত সামাদের পিতা শাহজাহান মিয়া জানান, গতকাল সোমবার প্রতিদিনের মত অটো নিয়ে বের হয় সামাদ। সন্ধ্যা গড়িয়ে রাতেও যখন বাড়ি ফিরছিলোনা সামাদ তখন তাঁরা এবং এলাকাবাসী সামাদকে খুঁজতে শুরু করেন। এক পর্যায়ে কোথাও খুঁজে না পেয়ে রাতেই তারা থানায় একটি সাধারণ ডায়েরী করেন । আজ মঙ্গলবারও চলতে থাকে সামাদের খোঁজ। এক পর্যায়ে সকালে সামাদের অটোরিকশাটি পঙ্গুয়াই উমেদ আলী উচ্চ বিদ্যালয়ের পাশে দেখতে পান তারা।এরপর কয়েকজন গ্রামবাসী দেখতে পান বিদ্যালয়টির সেফটি ট্যাঙ্কের একটি অংশ ভাঙ্গা। এই অংশটি দিয়েই তারা দেখতে পান ভিতরে একটি মরদেহের পায়ের অংশ দেখা যাচ্ছে। এরপর স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী থানায় খবর দিলে তারাকান্দা থানা অফিসার ইনচার্জ আবুল খায়ের এর নেতৃত্বে থানা পুলিশের সদস্যরা সামাদের মরদেহটি উদ্ধার করে।
এ সময় ঘটনাস্থলে সিনিয়র সহকারী পুলিশ সুপার (ফুলপুর সার্কেল)দীপক চন্দ্র মজুমদার, থানা পুলিশের সদস্যগনসহ একাধিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে তারাকান্দা থানা অফিসার ইনচার্জ আবুল খায়ের জানান, অটোচালক সামাদের মরদেহটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। এ বিষয়ে থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মোট পড়া হয়েছে: ১৭৪
সর্বশেষ খবর
- ময়মনসিংহে জামায়াতে ইসলামীর নির্বাচনি জনসভা
- ভালুকা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদকসহ ৬ জনকে কারাদন্ড
- গফরগাঁওয়ে খেলাফত ছাত্র মজলিসের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন
- নির্বাচনি আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনের আওতায় নিয়ে আসার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
- মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠিত

