গফরগাঁওয়ে চোরাই অটোরিকশা উদ্ধারসহ ৪ চোর গ্রেফতার

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে অটোরিকশা ৪ চোরকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে চুরি যাওয়া একটি অটোরিকশা উদ্ধার করা হয়। আজ মঙ্গলবার ভোররাতে গোপন সংবাদে ভিত্তিতে পুলিশ গাজীপুর মেট্রোপলিটন বাসন এলাকা এবং গফরগাঁও থানা এলাকা থেকে এই ৪ চোরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন-উপজেলার উথুরী গ্রামের মৃত জানু মিয়ার ছেলে মোহন মিয়া (২৪), মোঃ জামাল উদ্দিনের ছেলে মোঃ আনছারুল (২১), গফরগাঁও গ্রামের মৃত সামছুল হুদার ছেলে মোঃ শরীফ (২৪) এবং শেরপুর জেলায় শ্রীবরদী থানার হেরোয়া চরাবর গ্রামের জমশেদ আলীর ছেলে মোঃ মোবারক হোসেন (২৮)। এছাড়াও পুলিশ আইনের ৩৪ ধারায় ১ আসামিকে গ্রেফতার করে পুলিশ।
গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, চোরাই অটোরিকশা উদ্ধারসহ ৪ আসামি এবং পুলিশ আইনের ৩৪ ধারায় ১ আসামিকে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *