আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
কোহিনূর আক্তার কনা (১২) ও নাবিল রহমান (১৯ মাস), দুই শিশু সন্তানই থ্যালাসেমিয়ায় আক্রান্ত। কোহিনূর স্থানীয় হালিমুন্নেছা চৌধুরানী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। ওদের বাবা ময়মনসিংহের ভালুকা উপজেলার ধামশুর গ্রামের মো. কেরামত আলী। তিনি পেশায় একজন চা-পান বিক্রেতা ও মা নাছিমা আক্তার গৃহিনী। দুই শিশু সন্তানের চিকিৎসার সাহায্যের জন্য দ্বারে দ্বারে ঘুরছেন অসহায় মা নাছিমা আক্তার।
পরিবার সূত্রে জানা যায়, স্ত্রী ও দুই সন্তান নিয়ে চা-পান বিক্রেতা মো. কেরামত আলীর ছোট্র সংসার। কোহিনূর আক্তার কনার বয়স তখন তিন বছর। হঠাৎ কনা অসুস্থ্য হয়ে পড়লে, চিকিৎসার জন্য ডাক্তারের কাছে গেলে পরীক্ষা নিরিক্ষার পর থ্যালাসেমিয়া রোগ ধরা পরে। সেই থেকে তার চিকিৎসা চলছে। এদিকে ১৯ মাস বয়সি নাবিলও অসুস্থ্য হয়ে পড়লে অনেক পরীক্ষা নিরীক্ষার পর দেড় দুই মাস আগে একই রোগ ধরা পড়ে এ শিশুটিরও। তারা বর্তমানে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) একজন ডাক্তারের চিকিৎসাধীন।
দুই শিশুর মা নাছিমা আক্তার গত সোমবার সকালে ভালুকা প্রেসক্লাবে এসে তার অসহায়ত্বের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি জানান, তার মেয়ের চিকিৎসার জন্য গত ১০ বছরে প্রায় ১১ লাখ টাকা খবচ করেছেন। এতে তার সহায় সম্বল যা ছিলো, সব বিক্রি করতে হয়েছে। বসবাসের জন্য বর্তমানে এক টুকরা জমি ছাড়া তার আর কিছুই নেই। চা-পান বিক্রি করে তার স্বামী যা উপার্জন করছেন, তা দিয়ে তাদের সংসারই চলছে না। এদিকে চিকিৎসকের পরামর্শে অন্যান্য ঔষধের পাশাপাশি কোহিনূরকে মাসে এক ব্যাগ রক্ত দিতে হয়। তাছাড়া ডাক্তার বলেছেন, নাবিলকে জরুরীভাবে একসাথে তিন ব্যাগ রক্ত দিতে হবে। কিন্তু, টাকার অভাবে নাবিলের চিকিৎসা এখনো শুরু করতে পারছেন না। ডাক্তার জানিয়েছেন, অপারেশন করা হলে তার দুই সন্তানই সুস্থ্য হয়ে উঠতে পারে এবং তাদের অপারেশনের জন্যে ১১ লাখসহ অন্যান্য খরচ বাবদ প্রায় ১৪/১৫ লাখ টাকা লাগতে পারে। কিন্তু, তাদের পক্ষে ওই পরিমাণ টাকা যোগার করা কোনভাবেই সম্ভব নয়।
এদিকে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত দুই শিশুর বিনামূল্যে রক্ত দেয়ার দায়িত্ব নিয়েছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন অভ্যূদয়, সংগঠনটির সভাপতি আসাদুজ্জামান সুমন জানান, যতোদিন ওই দুই শিশুর রক্ত লাগবে, ততোদিন সংগঠনের উদ্যোগে বিনামূল্যে রক্ত সরবরাহ করা হবে।
দুই সন্তানের চিকিৎসার জন্য মাননীয় প্রধানমন্ত্রীসহ দেশের ধনাঢ্য, পরোপকারী এবং সামর্থবানদের কাছে মানবিক সাহায্য কামনা করছেন অসহায় পরিবারটি। সাহায্য পাঠানোর ঠিকানা ন্যাশনাল ব্যাংক, ভালুকা শাখার হিসাব নম্বর ১১০০০০৩৬৫২৬৪৬, বিকাশ নম্বর ০১৯৪৯২৫০২৪০। যোগাযোগ নাছিমা আক্তার ০১৭৫৮৮৫৭৩৫২।