রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে পারিবারিক কলহের জেরে কীটনাশক পান করে আব্দুল হামিদ (৬৫) নামে এক বৃদ্ধ ১২ জুন রোববার রাতে আত্মহত্যা করেছেন।
উপজেলার পাগলা থানাধিন দত্তেরবাজার ইউনিয়নের টেকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
সোমবার সকালে খবর পেয়ে পাগলা থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন।
জানা যায়, উপজেলার দত্তেরবাজার ইউনিয়নের টেকপাড়া গ্রামের আব্দুল হামিদের পরিবারে দীর্ঘদিন যাবত পারিবারিক কলহ-বিবাদ চলছিল। রোববার দিবাগত রাত দেড়টার দিকে আব্দুল হামিদ নিজ বসত ঘরে বসে কীটনাশক পান করে আত্মহত্যা করেন। খবর পেয়ে পাগলা থানা পুলিশ সোমবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করেন।
পাগলা থানার অফিসার ইনচার্জ মোঃ রাশেদুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
ময়নাতদন্তের প্রতিবেদনের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।