রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধিঃ।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে আসন্ন এসএসসি পরীক্ষা/২২ সুষ্ঠু ও সুন্দরভাবে এবং নকলমুক্ত পরিবেশে প্রতিটি কেন্দ্রে পরিচালনা করার লক্ষ্যে
উপজেলা প্রশাসন আয়োজনে
এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ জুন) সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবিদুর রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা
মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম ভূইয়া, গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মেদ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ
উপস্থিত ছিলেন।