হযরত মুহাম্মদ (সাঃ) কে কটুক্তি প্রতিবাদে নান্দাইলে মানববন্ধন

শেয়ার করুন :

নান্দাইল থেকে  নিজস্ব প্রতিবেদক।।
হযরত মুহাম্মাদ (সাঃ) ও উম্মাহাতুল মুমিনীন হযরত আয়েশা (রাঃ) কে নিয়ে সম্প্রতি ভারতের বিজেপির মুখপাত্র নূপুল শর্মা ও দিল্লীর গণমাধ্যমে শাখার প্রধান নবীন কুমার জিন্দল কর্তৃক কটুক্তির প্রতিবাদে নান্দাইলে ঘন্টাব্যাপী মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২জুন) দুপুর ১২ টায় ময়মনসিংহ -কিশোরগঞ্জ মহাসড়কে নান্দাইল উপজেলা পরিষদ চত্বরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘন্টা ব্যাপী মানববন্ধনে নান্দাইলের নবী প্রেমিক নাগরিক সমাজের ব্যানারে মানববন্ধনে ধর্মনপ্রাণ মুসলিম জনতা অংশ গ্রহণ করেন। মাওলানা তারিক জামিলের সঞ্চালনায় বক্তব্য রাখেন,নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবের সভাপতি মো. ফজলুল হক ভূঁইয়া,নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল, কলামিষ্ট সাইদুর রহমান, সচেতন নাগরিক এমদাদুল হক এমদাদ, মাওলানা রুহুল আমিন,বিশিষ্ট নাগরিক মোবারক হোসেন উজ্জ্বল সহ প্রমুখ।

এসময় মানববন্ধনে শত শত ধর্ম প্রাণ মুসলাম অংশ গ্রহণ করেন। বক্তারা বক্তব্যে নূপুল শর্মা ও নবীন জিন্দাল কে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে উপযুক্ত শাস্তি ও প্রকাশ্যে ক্ষমা চাওয়ার ও আহবান করেন।

এদিকে বিকাল ৩ টার দিকে চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিদ্যালয়ের পরীক্ষা শেষে এক বিশাল বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিলটি থানার সামনে থেকে শুরু হয়ে নান্দাইল পুরাতন বাস স্ট্যান্ড, মধ্য বাজার,চন্ডিপাশা নতুন বাজার প্রদক্ষিণ করে বিদ্যালয়ের মাঠে শেষ। বিক্ষোভ মিছিলে হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তি নুপুল শর্মা ও নবীন কুমার জিন্দালের উপযুক্ত শাস্তি দাবি করেন।

অপর দিকে বিকালে উপজেলার কানুরামপুর বাজারে বাজারে তৌহিদী জনতার উদ্যোগে শত শত মুসলিম জনতা বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি কানুরামপুর পূর্ব বাজার থেকে শুরু হয়ে কানুরাপুর পশ্চিম বাস স্ট্যান্ড প্রদক্ষিণ করে পূর্ব বাজারে শেষ হয়। বিক্ষোভ মিছিলে বক্তারা নুপুল শর্মা ও নবীন কুমার জিন্দালের সর্বোচ্চ শাস্তির দাবি করেন ৷


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *