গফরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

শেয়ার করুন :

 

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা ৬০ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ওই ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি।
গফরগাঁও জিআরপি ফাঁড়ির ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, রোববার ( ১২ জুন) সকাল ১১টায় উপজেলার সালটিয়া ইউনিয়নের সালটিয়া গ্রামের মুক্তার বাড়ি মাদ্রাসার সম্মুখে রেললাইন পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই ওই অজ্ঞাত ব্যক্তি মারা যায়।
খবর পেয়ে গফরগাঁও জিআরপি ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে বলেও তিনি জানান।

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *