রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
হ
ময়মনসিংহের গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন। রোববার (১২ জুন) দুপুরে ওসি ফারুক আহম্মেদ পৌরশহরে অবস্থিত খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে উপস্থিত হয়ে ছাত্রীদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করে। তিনি ছাত্রীদেরকে অপ্রাপ্ত বয়সে কোন সম্পর্কে না জড়ানোসহ ইভটিজিং ও মোবাইল ফোন ব্যবহার বিষয়ে সচেতনতা মূলক পরামর্শ প্রদান করেন এবং বাল্য বিয়ে রোধকল্পে ছাত্রীদেরকে শপথ করান। এসময় বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রহিমা খাতুন, শিক্ষক-শিক্ষিকা, সাংবাদিকসহ ছাত্রীরা উপস্থিত ছিলেন।