রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
বিশ্বনবী হযরত মুহাম্মদ (সঃ)কে নিয়ে ভারতে বিজেপি নেতা ও নেত্রীর কটুক্তির প্রতিবাদে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাঁচবাগ ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ধর্মপ্রাণ মুসুল্লিসহ ধর্মপ্রাণ মুসলমান।
শনিবার (১১ জুন) আসরের নামাজ আদায় শেষে নলচিড়া পালের বাজার থেকে এলাকায় সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান ব্যানারে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চরশাঁখচূড়া আব্দুল হাফেজ দাখিল মাদ্রাসা মাঠে এসে সমাবেশে মিলিত হয়। এ সময় বক্তব্য রাখেন, মাওলানা ইসহাক, মাওলানা নূরুল হুদা, মাহমুদুল হাসান ও নূর উদ্দিন খান হাসিব প্রমূখ।
সমাবেশে বক্তারা ভারতীয় সকল পণ্য বর্জন সহ কটুক্তিকারীদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবীর জানান। সমাবেশে সকল বয়সী শত শত মুসল্লি অংশ নেয়।