রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত অবসরপ্রাপ্ত পুলিশ আশরাফ সিদ্দিক বিল্লাল (৬৫) ঢাকা নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৪ জুন) সকাল ৭ টার দিকে তিনি মারা যান। নিহতের ভাগ্নে রুবেল তাঁর মামার মৃত্যুর খবর নিশ্চিত করেন।
পরিবার সূত্রে জানা যায়,গত বৃহস্পতিবার সকালে নিহত আশরাফ সিদ্দিক বিল্লাল অটোরিক্সা দিয়ে গফরগাঁও থেকে সপরিবারে গ্রামের বাড়িতে যাওয়ার পথে পৌর শহরের জামতলা মোড়ের সামনে বিপরীত দিক থেকে আসা আরেকটি অটোর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বিল্লাল এর মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। পরে স্থানীয়দের সহায়তায় স্বজনরা তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় ও পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।পরিস্থিতির অবনতি ঘটলে ঢাকার নিউরো সাইন্স হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসারত অবস্থায় শনিবার সকালে তাঁর মৃত্যু হয়।
গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, মৃত্যুর সংবাদ পেয়েছি।তবে এ ঘটনায় কোন অভিযোগ পায়নি।অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।