প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে- গফরগাঁওয়ে আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

শেয়ার করুন :

 

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে ময়মনসিংহের গফরগাঁও উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

আজ শনিবার (৪ জুন) বিকেলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল এর নেতৃত্বে মধ্যবাজারস্থ দলীয় কার্যালয় সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেলের
সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আশরাফ উদ্দিন বাদল, সহ সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান, সহ সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান নাজমুল হক ঢালী প্রমূখ।

সভাপতির বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল বলেন, বিএনপি- জামাতের সকল ষড়যন্ত্র প্রতিহত করতে গফরগাঁও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ প্রস্তুত। তিনি আরও বলেন হুমকি দিয়ে লাভ নেই, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাউকে ভয় পায় না। তিনি জাতির পিতার কন্যা। এদেশের মানুষের হৃদয়ের নেত্রী। পদ্মাসেতু উদ্বোধনের অপেক্ষায়। কোন ষড়যন্ত্র উন্নয়ন রুখতে পারেনি।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *