গফরগাঁওয়ে এসএসসি ২০০১ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত

শেয়ার করুন :

 

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি, ৫ মে।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে এসএসসি/২০০১ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার আলতাফ হোসেন গোলন্দাজ জেলা পরিষদ অডিটোরিয়ামে দিনব্যাপী নানা আয়োজনে মুখরিত ছিল অনুষ্ঠানটি। উপজেলার দুই শতাধিক শিক্ষার্থী এতে অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর মেয়র এস এম ইকবাল হোসেন সুমন। জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে নাচ, গান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সবশেষে ছিল রেফেল ড্র।
স্কুল জীবনের হারিয়ে যাওয়া বাঁধভাঙা বন্ধুত্বের এক একটা পরিচ্ছেদকে আরেকবার ঝালিয়ে নেওয়ার সুযোগ হয় এই আয়োজনে।
আয়োজকরা জানান, শুধু আনন্দ উল্লাসে সীমাবদ্ধ না থেকে ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা আগামী দিন গুলিতে সমাজের দুস্থ ও অসহায়দের পাশে দাঁড়াতে চায়।

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!