গফরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

শেয়ার করুন :

 

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি, ৫ মে।।

ময়মনসিংহ -ঢাকা রেলপথে আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি (৪৫) মারা গেছেন।
ঈদের তৃতীয় দিন ৫ মে বৃহস্পতিবার ভোর সোয়া ৫টার দিকে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে গফরগাঁও জিআরপি ফাঁড়ি পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।

গফরগাঁও জিআরপি ফাঁড়ি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর সোয়া ৫টার দিকে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেন রৌহা এলাকা অতিক্রম করার সময় ওই ব্যক্তি ট্রেনের নিচে কাটা পড়ে মারা যান। নিহত ব্যক্তির পরনে লুঙ্গি ও খালি গা ছিল। খবর পেয়ে গফরগাঁও জিআরপি ফাঁড়ির পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করে।

গফরগাঁও জিআরপি ফাঁড়ির ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দ্রুত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করেছি। তবে নিহত ব্যক্তির নাম-পরিচয় পাওয়া যায়নি।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!