গফরগাঁওয়ে ছেলেকে বেঁধে মাকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ও বিচার দাবিতে মানববন্ধন

শেয়ার করুন :

 

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
১৬ বছরের স্কুল পড়ুয়া ছেলে রাতুলকে বেঁধে রেখে অস্ত্রের ভয় দেখিয়ে মা (৩৮)কে সংঘবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ এবং বসতঘর থেকে নগদ ৫ লাখ টাকা ও স্বর্ণালংকার লুটের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার চরআলগী ইউনিয়নসহ উপজেলা সর্বত্র বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে সাধারণ মানুষসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের লোকজন।

রোববার (২০ সেপ্টেম্বর) বিকাল চারটায়
আলোচিত সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে
গফরগাঁও প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন বাংলাদেশ খেলাফত মজলিস, গফরগাঁও উপজেলা শাখার নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মানববন্ধন চলাকালে বাংলাদেশ খেলাফত মজলিস গফরগাঁও উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা এমদাদুল্লাহ’র সভাপতিত্বে এবং সমাজ কল্যাণ সম্পাদক হাফেজ শরিফুল ইসলামের সঞ্চালনায়
বক্তব্য রাখেন গফরগাঁও উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ইলিয়াস আহমদ ফরাজী, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা উবায়দুল্লাহ উদয়পুরী, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুনিরুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা ইব্রাহিম খলিল, মুফতী মনিরুজ্জামান, যুব মজলিসের দায়িত্বশীল মোঃ ওয়ালিদ হাসান প্রমুখ।

মানববন্ধনে বিক্ষোভকারীরা বলেন, এরকম জঘন্যতম ঘটনায় সাথে জড়িত তাদের কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। দ্রুত তদন্ত শেষ করে আদালতে অভিযোগপত্র দাখিল এবং দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান তারা। পরে সংগঠনের নেতৃবৃন্দ গফরগাঁও থানার ক্যাম্পাসে গিয়ে এ বিষয়ে ওসির সাথে মতবিনিময় করেন এবং এই ধর্ষণের ঘটনায় বিচারের দাবি জানান।

এদিকে গত শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকালে গফরগাঁও প্রেসক্লাবের সামনে উপজেলার চরআলগী ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সঞ্চালনা করেন শরিফুল ইসলাম ফরাজি সুমন। এসময় বক্তব্য রাখেন উপজেলা কৃষক দলের সভাপতি আব্দুল কাইয়ূম, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবু সায়েম, চরআলগী ইউনিয়ন বিএনপির সাবেক সম্পাদক জিল্লুর রহমান মাস্টার, উপজেলা যুব খেলাফত মজলিসের যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, চরআলগী ইউনিয়ন বিএনপি নেতা গাউসুল আজম বাচ্চু, রোকনুজ্জামান রোকন প্রমুখ।

বক্তারা বলেন, এ ধরনের ন্যাক্কারজনক ঘটনায় পুরো এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবারটি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছে। তারা অবিলম্বে পলাতক আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।

এ ঘটনায় গফরগাঁও থানায় ৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন ধর্ষিতা ওই গৃহবধূ।

এদিকে সংঘবদ্ধ ধর্ষণ ও লুটপাটের ঘটনায় মামলার গ্রেফতার অভিযুক্ত আসামি রাজিব (২৩) কে ময়মনসিংহ আদালতে মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেফতারের পর থেকেই এলাকায় ক্ষোভ বাড়তে থাকে।

  1. পুলিশ, পরিবার ও স্থানীয় সুত্রে জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত নয়টার উপজেলার চরআলগী ইউনিয়নের চরমছলন্দ কালিবাড়ী চর এলাকায় সৌদি প্রবাসী মোঃ জোলহাস উদ্দিনের স্ত্রী , রাতুলের
    মাকে একই গ্রামের তাহের আকন্দের ছেলে শরীফ মিয়া (২৪) ও আরিফ হোসেন (২২) প্রতিবেশী আঃ মোমিনের ছেলে ফাহিম (২৪)) মোফাজ্জল হোসেনের ছেলে রাজিব মিয়া (২৩) এবং নূর হোসেনের ছেলে এনামুল (২২) বসত ঘরে প্রবেশ করে ছেলে রাতুলকে বেঁধে রেখে অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে শরিফ এবং আরিফ। ধর্ষক শরীফ ও আরিফ সম্পর্কে সহোদর দুই ভাই। এসময় ধর্ষণের ভিডিও ধারণ করে রাখে রাজিব নামে আরেক যুবক। গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ শেষে বসত ঘরে থাকা নগদ ৫ লাখ টাকা, একটি স্বর্ণের চেইন ও দুই জোড়া কানের দুল লুট করে নেয় ধর্ষক ও তার সহযোগীরা। এ ঘটনায় পুরো এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে।
    #####

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!