জুড়ীতে চলাচলের রাস্তা বন্ধ নিয়ে দু’পক্ষের মাঝে বিরোধের অভিযোগ

শেয়ার করুন :

মৌলভীবাজার প্রতিনিধি।।

মৌলভীবাজারের জুড়ীতে উপজেলার সাগরনাল ইউনিয়নের দক্ষিণ বড়ডহর গ্রামে বসতবাড়িতে চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার এবং প্রতিবাদ করায় প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তিন ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় আব্দুল কাদিরের ছেলে কামরুল ইসলাম (২৮) নামে এক ব্যক্তি জুড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে জানা গেছে, অভিযুক্তরা কামরুল ইসলামের চাচা, তারা হলেন একই গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে আব্দুল জলিল (৬০), আব্দুল মনাফ (৫৫), আব্দুর রহিম (৫০)।

বসতবাড়িতে চলাচলের রাস্তা নিয়ে তাঁদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করলে সালিশ বৈঠকের মাধ্যমে তাঁর পরিবারের চলাচলের জন্য রাস্তা নির্ধারণ করে দেওয়া হয়।
তবে অভিযোগকারীর দাবি, পরবর্তীতে অভিযুক্তরা ওই চলাচলের রাস্তার মধ্যে গোয়ালঘর, বাথরুম এবং বিভিন্ন ময়লা-আবর্জনা ফেলে রাস্তা বন্ধ করে দেন। এতে তাঁর পরিবারের সদস্যদের চলাচলে ভোগান্তির সৃষ্টি হচ্ছে।
অভিযোগে আরও বলা হয়, রাস্তা চলাচলের উপযোগী করে দেওয়ার কথা বললে অভিযুক্তরা উত্তেজিত হয়ে তাঁকে ভয়ভীতি ও হুমকি দেন।

অভিযোগকারীর দাবি, মামলা-মোকদ্দমা করলে সুযোগমতো তাঁকে প্রাণে হত্যা করে লাশ গুম করার হুমকিও দেওয়া হয়েছে। ঘটনাটি গত (১৯ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে ঘটেছে দক্ষিণ বড়ডহর গ্রামে অভিযোগকারীর বসতবাড়ির সামনে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, আমরা দেশবাসীর কাছে বিচার চাই আমরা গৃহবন্দী। এ ব্যাপারে জুড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!