ভালুকায় মোটরসাইকেল দুর্ঘটনায় মাদরাসাছাত্র নিহত

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ),১১ মার্চ।।
ময়মনসিংহের ভালুকায় মোটরসাইকেল দুর্ঘটনায় মো: ইব্রাহীম খলিল (১৫) নামে এক মাদরাসা ছাত্র নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে উপজেলার তালাব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে।
স্থাণীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় উপজেলার তালাব খল্যাধনি পাড়ার ফাইজউদ্দিনের ছেলে ও তালাব হোসাইনিয়া ফাজিল মাদরাসার দশম শ্রেণীর ছাত্র ইব্রাহীম খলিল তার এক বন্ধুর মোটরসাইলের পিছনে চড়ে এলাকায় ঘুরাফেরা করছিলেন। এ সময় হঠাৎ চালক মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই ইব্রাহীম খলিল মারা যান।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!