কক্সবাজার সমুদ্র সৈকত থেকে এক পর্যটকের লাশ উদ্ধার

শেয়ার করুন :

এম এস মনির চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান।।

কক্সবাজার সমুদ্রে নেমে মারা গেছেন এক কলেজছাত্র। সকালে সৈকতের কলাতলী পয়েন্টে গোসলে নেমে মৃত্যু হয়েছে তার। শুক্রবার ( ১১ মার্চ) বেলা ১১টায় তার মরদেহ খুঁজে পান লাইফগার্ড কর্মীরা।

সাগরে গোসল করতে নেমে মারা যাওয়া শাহেদ হোসেন বাপ্পি রামু সরকারি ডিগ্রি কলেজের মানবিক বিভাগের প্রথম বর্ষের ছাত্র। তিনি রামু উপজেলার তেচ্ছিপুল গ্রামের বাসিন্দা শামশুল আলমের ছেলে।

একই স্থানে গোসল করতে নেমে নিখোঁজ শাহেদ হোসেনের বন্ধু মোহাম্মদ মুসাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়েছে। আহত অবস্থায় উদ্ধার মোহাম্মদ মুসাকে কক্সবাজার সদর হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।

পর্যটকদের উদ্ধার তৎপরতায় নিয়োজিত বেসরকারি সি-সেফথ লাইফগার্ডের ব্যবস্থাপক সাইফুল্লাহ সিফাত বলেন, সকাল সোয়া নয়টার দিকে শাহেদ হোসেনসহ ছয় বন্ধু কলাতলী সৈকতের উত্তরে গোসলে নামেন। তখন ভাটা শুরু হলেও সাগর শান্ত ছিল।

ছয় বন্ধু একটি টায়ার টিউব নিয়ে গভীর সাগরের দিকে ভেসে যাচ্ছিলেন। হঠাৎ বড় একটি ঢেউয়ের ধাক্কায় ছয়জন টায়ার টিউব থেকে ছিটকে পড়েন। এ সময় লাইফগার্ড কর্মীরা সাগরে উদ্ধার অভিযান চালিয়ে পাঁচজনকে উদ্ধার করলেও শাহেদ হোসেন নিখোঁজ ছিলেন। এক ঘণ্টা পর বেলা ১১টার দিকে তার মরদেহ পাওয়া যায়।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!