মালয়েশিয়ায় কোম্পানিতে দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসী শ্রমিকের মৃত্যু

শেয়ার করুন :

 

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
মালয়েশিয়ার জহুর বারু শহরে একটি কোম্পানিতে কাজ করার সময়ে ক্রেন দুর্ঘটনায় এক বাংলাদেশি প্রবাসী শ্রমিকের মৃত্যু হয়েছে।

গত শুক্রবার (২৮ আগষ্ট) বাংলাদেশ সময়
সকাল সাড়ে ৯টার দিকে জহুর বারু শহরে নিজ কর্মস্থলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত তাজ উদ্দিন (৪১) ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলার পাঁচবাগ ইউনিয়নের খুরশিদমহল গ্রামে মৃত মফিজ উদ্দিনের ছেলে।

নিহত বাংলাদেশি নিজেই ওই দুর্ঘটনার সময় কোম্পানিতে ক্রেনে করে মাল সরানো কাজ করছিলেন বলে জানিয়েছেন নিহতের ভাগ্নে ফরহাদ হোসেন খোকন।
এ সময় হঠাৎ ক্রেন থেকে মাল ছিড়ে নিজ মাথায় উপর পড়লে বাংলাদেশি শ্রমিক গফরগাঁওয়ে যুবক তাজ উদ্দিন গুরুতর আহত হয়। পরে শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত বাংলাদেশ সময় রাত সাড়ে ১২ টায় তার মৃত্যু হয়।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, জীবিকার তাগিদে প্রায় ৯ বছর আগে তাজ উদ্দিন মালয়েশিয়ায় যান এবং জহুর বারু শহরে একটি কোম্পানিতে শ্রমিক হিসেবেই কর্মরত ছিলেন। তার স্ত্রী দুই ছেলে নিয়ে পাশ্ববর্তী শ্রীপুর উপজেলার মাওনা এলাকায় বসবাস করেন।
নিহত তাজ উদ্দিন তিন মাস আগে দেশে বাড়িতে আসেন। পরে দুই মাস ছুটি শেষে এক মাস আগে মালয়েশিয়া ফিরে যান।

নিহতের চাচা হাফিজুল হক ফেরদৌস মাষ্টার
বলেন, ‘পরিবারের স্বচ্ছলতা ফেরাতে মা, স্ত্রী ও দুই সন্তান রেখে দীর্ঘদিন ধরে প্রবাসে কঠোর পরিশ্রম করছিলেন আমার ভাতিজা।
কোম্পানিতে ডিউটি সময়ে ক্রেন থেকে মাল ছিড়ে পড়ে মাথায় আঘাত প্রাপ্ত হয় সে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

নিহত ছেলে তাজ উদ্দিনের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট দপ্তর ও মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের হস্তক্ষেপ কামনা করেছেন তার মা হামিদা খাতুন।

গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ ইউসুফ বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। কিন্তু ঘটনাটি দুঃখজনক। খোঁজ নিয়ে মরদেহ দেশে আনতে পরিবারকে সকল ধরণের সহযোগিতা করা হবে।
#####


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!