গফরগাঁওয়ে খেলাফত ছাত্র মজলিসের দিনব্যাপী কর্মী কর্মশালা অনুষ্ঠিত

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহ জেলা দক্ষিণ শাখার বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস আওতাধীন গফরগাঁও উপজেলা শাখার উদ্যোগে অগ্রসর কর্মীদের নিয়ে দিনব্যাপী “কর্মী কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার দিনব্যাপী গফরগাঁও পৌর শহরের কলেজ রোডস্থ অ্যাডভান্স আইটি কম্পিউটার প্রশিক্ষণ সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস গফরগাঁও উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ নূরুল হক এর সভাপতিত্বে দিনব্যাপী এ কর্মশালায় সংগঠনের কর্মীদের জ্ঞান, দক্ষতা, দায়িত্বশীলতা ও সাংগঠনিক যোগ্যতা বৃদ্ধির লক্ষ্যে নির্ধারিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও প্রশিক্ষণ প্রদান করা হয়।

কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্ধারিত বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন— মুফতি মুহাম্মাদ আবু নাঈম
সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস পরিষদ সদস্য, হাফেজ মুহাম্মাদ মাহমুদ হাসান সাবেক সহ-সভাপতি, ময়মনসিংহ জেলা শাখা, মুহাম্মাদ নাঈম ইবনে আলী হাসান সভাপতি, ময়মনসিংহ জেলা দক্ষিণ শাখা।

এছাড়া কর্মশালার সমাপনী পর্বে উপস্থিত হয়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন— মুহাম্মাদ মুজাহিদুল ইসলাম, সাবেক বাইতুল মাল সম্পাদক, ময়মনসিংহ জেলা দক্ষিণ শাখা।

কর্মশালার মাধ্যমে কর্মীদের সাংগঠনিক জ্ঞান, দায়িত্বশীলতা, দক্ষতা ও কর্মতৎপরতা বৃদ্ধির পাশাপাশি সংগঠনের লক্ষ্য-উদ্দেশ্য বাস্তবায়নে আরও যোগ্য ও দক্ষ কর্মী হিসেবে গড়ে তোলার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

আলোচনা পর্ব শেষে অংশগ্রহণকারী কর্মীদের নিয়ে মূল্যায়নমূলক পরীক্ষা অনুষ্ঠিত হয়।
######


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!