প্রকাশিত সংবাদের প্রতিবাদ

শেয়ার করুন :

স্টাফ রিপোর্টার, দিগন্তবার্তা ডটকম।।
গত ২৬/০৬/২০২৬ ইং তারিখে “অগ্রযাত্রা প্রতিদিন” নামে একটি পত্রিকায় ও সামাজিক মাধ্যমে আমাকে এবং আমার প্রতিষ্ঠানকে জড়িয়ে মিথ্যা, বানোয়াট ও কাল্পনিক একটি সংবাদ প্রকাশিত হয়েছে, যাহা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন এবং আমাকে সমাজে হেয় প্রতিপন্ন করার জন্য এক ধরনের ষড়যন্ত্রের পাঁয়তারা করিতেছে। আমি এই মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
উল্লেখ্য, গত ফ্যাসিস্ট সরকারের আমলে আওয়ামী লীগের দলীয় প্রভাব খাটিয়ে আমাকে জিম্মি করে অত্র প্রতিষ্ঠানের কয়েকজন শিক্ষক, প্রভাষক, কর্মচারী বিধিবর্হিভূত নিয়োগের মাধ্যমে অত্র প্রতিষ্ঠানের যোগদান করেন। ফ্যাসিস্ট আমলে কয়েকজন শিক্ষক ও কর্মচারী ক্ষমতার দাপট খাটিয়ে যোগদানের পর থেকেই আমার বিরুদ্ধে ষড়যন্ত্রের পাশাপাশি মানহানিকর মন্তব্য করে যাচ্ছে।
আমি যথাযথ উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট এই ষড়যন্ত্রকারীদের সুষ্ঠু তদন্তের সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানাচ্ছি।
-মোঃ হাবিবুর রহমান, অধ্যক্ষ,
দত্তের বাজার ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (স্কুল এন্ড কলেজ), পাগলা, গফরগাঁও, ময়মনসিংহ।

###


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!