গফরগাঁওয়ে শাহীন ক্যাডেট একাডেমির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁও শাখার গাজীপুর শাহীন ক্যাডেট একাডেমীর বার্ষিক ত্রুীড়া পুরস্কার, বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, প্রথম পার্বিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (৪ জুলাই) সকাল সাড়ে ১১ টার জেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু।

গাজীপুর শাহীন শিক্ষা পরিবার ও স্টার ফ্রলিক ইংলিশ ভার্সন স্কুলের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সোহেল রানা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য রাখেন গাজীপুর শাহীন ক্যাডেট একাডেমী, গফরগাঁও শাখার পরিচালক অধ্যক্ষ আকলিমা আক্তার সাথী।

গাজীপুর শাহীন শিক্ষা পরিবার ও স্টার ফ্রলিক ইংলিশ ভার্সন স্কুলের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহাম্মদ সোহেল রানা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য রাখেন গাজীপুর শাহীন ক্যাডেট একাডেমী, গফরগাঁও শাখার পরিচালক ও অধ্যক্ষ আকলিমা আক্তার সাথী।

এতে উদ্বোধক ছিলেন গাজীপুর শাহীন শিক্ষা পরিবার ও স্টার ফ্রলিক ইংলিশ ভার্সন স্কুলের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফারুক শিকদার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এন. এম. আব্দুল্লাহ-আল- মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মোঃ মোস্তফা কামাল ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আবু সাঈদ।
অনুষ্ঠানে একাডেমীর শিক্ষার্থীরা নৃত্য পরিবেশন করেন।

অনুষ্ঠানে বার্ষিক ত্রুীড়া পুরস্কার বিতরণ ও গাজীপুরশাহীন শিক্ষা পরিবার কর্তৃক আয়োজিত ২০২৫ সালে বেসরকারি বৃত্তি পরিক্ষায় ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট, সার্টিফিকেট ও নগদ অর্থ প্রদান করা হয়।
এ সময় রাজনৈতিক নেতৃবৃন্দ, একাডেমীর শিক্ষক -শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন।
#####

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!