ঝুঁকিপূর্ণ বাসস্থানে জীবনসংগ্রাম- জুড়ীতে সহায়তার অপেক্ষায় সুনামের পরিবার

শেয়ার করুন :

জালালুর রহমান, মৌলভীবাজার।।

মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের জালালুর গ্রামের মৃত বসারত আলীর ছেলে সুনাম উদ্দিন মানবেতর জীবনযাপন করছেন একটি জরাজীর্ণ বসতঘরে বসবাস করছেন পরিবার নিয়ে।

বর্ষা মৌসুমের শুরুতেই তাদের দুর্ভোগ চরম আকার ধারণ করে। ঘরের পুরাতন ও ভাঙাচোরা টিনের চাল দিয়ে বৃষ্টির পানি ঢুকে পড়ে, ফলে ঘরের আসবাবপত্রসহ প্রয়োজনীয় জিনিসপত্র ভিজে যায়। কোনোরকম পলিথিন টানিয়ে তারা জীবনের ঝুঁকি নিয়ে দিন কাটাচ্ছেন। অবিশ্বাস্য হলেও সত্য যে, বসত ঘরের অবস্থা এতই করুন যে, যা স্বচক্ষে না দেখলে অনুমান করা যাবে না।

সরেজমিনে গিয়ে কথা হয়, সুনাম উদ্দিন ও লায়লা বেগমের সাথে তারা আক্ষেপের ভাষায় বলেন, বৃষ্টির সময় ঘরের ভেতরে পানি ঢুকে পড়ায় আমরা ঠিকমতো ঘুমাতে পারি না। অত্যন্ত কষ্টে দিন কাটাচ্ছি চার বছর থেকে। তারা সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের কাছে জরুরি ভিত্তিতে একটি নিরাপদ ঘর নির্মাণের জন্য সহায়তা কামনা করেছেন।

স্থানীয় সচেতন মহলের দাবি, অসহায় এই পরিবারটির মানবিক দিক বিবেচনা করে দ্রুত সরকারি সহায়তার আওতায় এনে তাদের বসবাসের উপযোগী একটি ঘরের ব্যবস্থা করা হউক।

এ ব্যাপারে জানতে চাইলে, জুড়ী উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নূর বলেন বরাদ্দ স্বাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা অবশ্যই গ্রহণ করা হবে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *