রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার খুরশিদ মহল উজানপাড়া আলিম সরকার বাড়ি নিবাসী, পাঁচবাগ ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার, বিএনপির প্রবীণ নেতা মোঃ ফজলুল হক সরকার (৭৫) রোববার দুপুরে ঢাকা কর্মীটুলা হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য আত্বীয়-স্বজন রেখে গেছেন।
গত সোমবার সকাল ১১টায় খুরশিদ মহল ঈদগাহ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় পূর্ব মরহুমের কর্মময় জীবন নিয়ে আলোচনা অংশ নেন, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি সদস্য এ্যাডঃ আল ফাতাহ্ খান, বিশিষ্ট শিক্ষাবিদ আখতার হোসাইন, ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি এস. এম ফারুক মাস্টার, বিএনপি প্রবীণ নেতা আশরাফ উদ্দিন ওয়াকিল ঢালী, পাগলা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আনিসুজ্জামান আসলাম, শ্রমিক দল নেতা এখলাছ উদ্দিন উজ্জ্বল, মরহুমের পুত্র সাইফুল হক রুপক ও ভাতিজা সাইফুল ইসলাম বিপুল প্রমূখ। পরে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তার মৃত্যুতে রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, ব্যবসায়ী ও সাংবাদিকরা শোক প্রকাশ করেছেন। গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা।
####