মোঃ জাকির হোসেন।।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী আগামীকাল একদিনের সরকারি সফরে ময়মনসিংহ আসছেন। সফরকালে প্রতিমন্ত্রী জেলার হালুয়াঘাট ও তারাকান্দা উপজেলায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।
প্রতিমন্ত্রীর একান্ত সচিব মাহফুজুল আলম মাসুম স্বাক্ষরিত সফরসূচি থেকে জানা যায়, প্রতিমন্ত্রী সকাল সাড়ে ১০টায় তারাকান্দা উপজেলায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন।
এরপর সকাল সাড়ে ১১টায় হালুয়াঘাট উপজেলা আমতৈল ইউনিয়নের বড়বিলায় বড়বিলা-বাহিরশিমুল রাস্তার কাজের উদ্বোধন করবেন তিনি।
পরে ইয়াসের খান চৌধুরী হালুয়াঘাট উপজেলার কৈচাপুর ইউনিয়নের কড়ইকান্দা এবং সদর ইউনিয়নের কচুন্দরায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন।
এদিন বিকেলে হালুয়াঘাট উপজেলা ও পৌর বিএনপির কার্যালয় পরিদর্শন এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি।