খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি নেতৃত্বগুণও বৃদ্ধি পায় – আক্তারুজ্জামান বাচ্চু এমপি।

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁওয়ে উপজেলা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা) ২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ মে) বিকাল ৪ টায়
গফরগাঁও মিনি স্টেডিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্ট ফাইনালে প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের মাঝে ট্রফি ও পুরস্কার তুলে দেন প্রধান অতিথি স্থানীয় এমপি মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু।

টুর্নামেন্টে বালিকা দলে ছোট বারইহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আঠারোদানা সরকারি প্রাথমিক বিদ্যালয়।

বালক দলে দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে লংগাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

এসময় প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু বলেন, প্রাথমিক পর্যায় থেকেই শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এতে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি নেতৃত্বগুণও বৃদ্ধি পায়।

উপজেলা নির্বাহী অফিসার এন. এম আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আবু ইউসুফ খান।

অন্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবু সাইদ, বিএনপি নেতা শেখ মোহাম্মদ ইসহাক, একেএম আনসার উদ্দিন, ফজলুল হক, মোঃ আব্দুস ছালাম, শাহ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির আহবায়ক হাবিবুর রহমান কাজল প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
######


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!