গফরগাঁওয়ে শহীদ আব্দুল বেপারী’র মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার প্রথম শহীদ, বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী ও সমাজসেবক আব্দুল বেপারী’র ৫৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে পৌরশহরের রাঘাইচটি গ্রামে মরহুমের বাড়িতে এ অনুষ্ঠানে আয়োজন করে শহীদ আব্দুল বেপারী পরিবারের সদস্যবৃন্দ।

এসময় অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৭১ সালে ১৭ এপ্রিল সকাল নয়টার পাকিস্তানী হানাদার বাহিনীর বোমারু বিমান গফরগাঁও বাজারে আক্রমণ করে। বোমা নিক্ষেপ ও মেশিন গানের গুলি ছুঁড়লে ঐ গুলিতে আব্দুল বেপারী শহীদ হন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। দেশ স্বাধীনের পর গফরগাঁও বাজার প্রবেশ পথে শহীদ আব্দুল বেপারী নামে তোরণ নির্মাণে উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্পমন্ত্রী সৈয়দ নজরুল ইসলাম।
তোরণটি নতুন করে নির্মাণে জন্য ভেঙে ফেলা হলেও দীর্ঘদিনে নির্মাণ করা হয়নি। পরিবারের দাবি দ্রুত শহীদ আব্দুল বেপারী তোরণটি নির্মাণ করা হোক।
####


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *