জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ শ্রেষ্ঠ শিক্ষক (মাদ্রাসা) সম্মাননা পেলেন শহিদুল আলম

শেয়ার করুন :

স্টাফ রিপোর্টার, দিগন্তবার্তা ডটকম।।

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ‘শ্রেষ্ঠ শিক্ষক (মাদ্রাসা)’ হিসেবে সম্মাননা অর্জন করেছেন তালাব হুসাইনিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার সহকারী অধ্যাপক শহিদুল আলম।

১৭ এপ্রিল, শুক্রবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফিরোজ হোসেন। তাদের হাত থেকেই শহিদুল আলম এ সম্মাননা গ্রহণ করেন।
অনুষ্ঠানে এমপি শিক্ষা বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করেন এবং শিক্ষার মানোন্নয়ন বিষয়ে তাৎপর্যপূর্ণ মতামত তুলে ধরেন। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক এবং বিজয়ী ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *