ভালুকায় গুলিবর্ষণ ঘটনায় মামলা, নিজ ছেলে ও পরাজিত এমপি প্রার্থীসহ আসামী ৩৭

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ।।

ময়মনসিংহের ভালুকায় পারিবারিক বিরোধ ও ঝুট ব্যবসাকে কেন্দ্র করে পিতাকে লক্ষ করে গুলিবর্ষণের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় নিজ ছেলে রানা ও পরাজিত সংসদ সদস্য প্রার্থী মুর্শেদ আলমসহ ৩৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১০/১২ জনকে আসামী করা হয়। (১৬ এপ্রিল) বৃহস্পতিবার সকালে ভালুকা মডেল থানায় আহত মোহাম্মদ খোকা মিয়া বাদি হয়ে মামলাটি (নম্বর ৩০) করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক ও ঝুট ব্যবসাকে কেন্দ্র করে গত ১২ এপ্রিল উপজেলার জামিরদিয়া নারিশ কারখানা মোড় এলাকার মৃত আবদুল আলমের ছেলে মোহাম্মদ খোকা মিয়ার সাথে তারই ছেলে তোফায়েল আহম্মেদ রানার কথা কাটাকাটি ও মারামারি হয় এবং এক পর্যায়ে পিতাকে লক্ষ করে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে খোকা মিয়া ও খোকন মিয়াসহ বেশ কয়েকজন আহত হন। আহত খোকা ও খোকন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিসাধিন। ওই ঘটনায় খোকা মিয়া বাদি হয়ে ছেলে তোফায়েল আহম্মেদ রানাকে প্রধান ও  পরাজিত সংসদ সদস্য প্রার্থী মুর্শেদ আলমসহ ৩৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১০/১২ জনকে আসামী করা হয়েছে।

ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, গুলিবর্ষণ ও মারামারির ঘটনায় মামলা হয়েছে। ইতোমধ্যে ৩ আসামীকে গ্রেফতারের পর আদালতে প্রেরণ করা হয়েছে এবং অপরাপর আসামীদের আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত আছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *