ভালুকা ৯০ ব্যাচের বন্ধুদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

শেয়ার করুন :

স্টাফ রিপোর্টার, দিগন্তবার্তা ডটকম।।

১৩ মার্চ (শুক্রবার) ময়মনসিংহের ভালুকা পৌরসভার মনোয়ারা হায়দার পার্টি সেন্টারে ভালুকা–৯০ পরিবারের উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী সিদ্দিকী— সদস্য সচিব, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ, ময়মনসিংহ বিভাগ; সহকারী মহাসচিব, জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটি এবং সভাপতি, ময়মনসিংহ জেলা।
ভালুকা–৯০ এর বন্ধু তাজমুল হক মন্ডলের সভাপতিত্বে এবং গ্রুপের ক্রিয়েটর ও অ্যাডমিন সফিউল্লাহ লিটনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. আমিনুল ইসলাম শামিম। এছাড়াও উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর সুজনের সম্পাদক আলী ইউসুফ, আক্তারুল আলম মাস্টার এবং সাইফ উল্লাহ পাঠান ফজলু।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রভাষক মাহবুবুর রহমান, প্রভাষক আনোয়ার হুসেন, মুজাহিদুর রহমান সোহেল, রিপন সরকার, সাইফুল তালুকদার, শহিদুল আলম, আলাউদ্দিন বাদল, গোলাম মোস্তফা, কামাল রহমান, মোহসীন ভুইয়া ও মাহবুবুর রহমান লিটন প্রমুখ।
এর আগে ভালুকা–৯০ পরিবারের পক্ষ থেকে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে ফ্রেমে বাঁধানো একটি পোর্ট্রেট ছবি উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে ভালুকা–৯০ পরিবারের সদস্যদের পাশাপাশি ময়মনসিংহ, গফরগাঁও ও শ্রীপুরের বন্ধুরাসহ প্রায় একশ জন বন্ধু অংশ নেন, যা আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *