ভালুকার মেদুয়ারী ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শেয়ার করুন :

স্টাফ রিপোর্টার দিগন্তবার্তা ডটকম।।
ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার মেদুয়ারী ইউনিয়নে ছাত্রলীগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ইউনিয়নের বান্দিয়া গ্রামের একটি উন্মুক্ত মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।
ইফতার ও দোয়া মাহফিলটি আয়োজন করেন মেদুয়ারী ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি পাঠান ইয়াসিন এবং ছাত্রলীগ নেতা শেখ মুন্নার নেতৃত্বে ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা।
এতে স্থানীয় ছাত্রসমাজ, যুবক ও সাধারণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। মাহফিলে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়।
আয়োজকরা জানান, পবিত্র রমজান মাসের তাৎপর্য তুলে ধরা এবং ভ্রাতৃত্ববোধ জোরদার করতেই এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *