ময়মনসিংহে ফিলিং স্টেশনে ভ্রাম্যমান আদালতের অভিযান

শেয়ার করুন :

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ।।

ময়মনসিংহে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়।

শুক্রবার (১৩ মার্চ) দুপুরে ময়মনসিংহ সদর এর মাসকান্দা এলাকায় স্টার ফিলিং স্টেশন, বাইপাস এলাকায় যথাক্রমে এসইপিএল ফিলিং স্টেশন, মেসার্স সওদাগর ফিলিং স্টেশন ও নিটল ফিলিং স্টেশনে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তানভীর হাসান কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

সে সময় সকল ফিলিং স্টেশনের মালিকসহ সংশ্লিষ্ট সকল কর্মচারীকে তেল মজুদ করে কৃত্রিম সংকট তৈরি না করার বিষয়ে সতর্ক করা হয় সেইসাথে সাধারণ ক্রেতাগণও যেন মজুদ করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ প্রদান করা হয়। এসইপিএল ফিলিং স্টেশনে তেল দেওয়া বন্ধ রাখায় যানজট সৃষ্টি হয় এবং জনগণের ভোগান্তির সৃষ্টি হয়। সে জন্য এসইপিএল ফিলিং স্টেশনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ধারা মোতাবেক অর্থদণ্ড প্রদান করা হয় এবং তেল দেওয়ার কার্যক্রম চালু করা হয়।

জনস্বার্থে ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *