প্রকাশিত হয়েছেঃ জানুয়ারি ৩১, ২০২৬ সময়ঃ ৮:১৬ অপরাহ্ণ
জালালুর রহমান, মৌলভীবাজার।।
মৌলভীবাজার-১ (জুড়ী – বড়লেখা) সংসদীয় আসনে গণফ্রন্ট মনোনীত মাছ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী শরিফুল ইসলামের নির্বাচনী প্রচারণা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে ঐতিহ্যবাহী বড়লেখা শহরে। এতে বড়লেখা উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
পথসভায় শরিফুল ইসলাম সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সমস্যা ও দাবির কথা মনোযোগ সহকারে শোনেন। তিনি বলেন আমি নির্বাচিত হলে জুড়ী ও বড়লেখা এলাকার মানুষের মৌলিক সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করবো।
তিনি আরো বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত এই এলাকার উন্নয়নে গণফ্রন্ট জনগণের পাশে রয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থানের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার আশ্বাস দেন তিনি।
পথসভাকে কেন্দ্র করে বড়লেখা শহরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

