গফরগাঁওয়ে বিএনপি প্রার্থী বাচ্চুর সমর্থনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

​ময়মনসিংহের গফরগাঁওয়ে ধানের শীষের
মনোনীত প্রার্থী মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চুর সমর্থনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারী) বিকেলে স্থানীয় পাঁচবাগ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে পাঁচবাগ ইউনিয়ন বিএনপি আয়োজিত এ জনসভায় অনুষ্ঠিত হয়।

দুপুর আড়াইটায় পর থেকেই ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে ব্যানার, ফেস্টুন এবং প্লাকার্ড হাতে খন্ড খন্ড মিছিল নিয়ে জনসভা স্থলে জড়ো হতে থাকেন তৃণমূলের নেতা-কর্মীরা।

বিএনপি নেতা আশরাফ উদ্দিন ওয়াকিল ঢালীর সভাপতিত্বে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির এমপি প্রার্থী মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির অন্যতম সদস্য এ্যাড. আল ফাত্তাহ খান ও জেলা দক্ষিণ বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল কাশেম ‌আরজু।
এছাড়াও উপজেলা, পৌর, পাগলা থানা এবং ইউনিয়ন বিএনপি ও সকল সংগঠনে নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং সাধারণ মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার লড়াইয়ে আমরা রাজপথে আছি। নির্বাচিত হলে, অবহেলিত গফরগাঁও জনপদকে একটি আধুনিক ও বৈষম্যহীন মডেল হিসেবে গড়ে তুলবো। ​তিনি আরও বলেন, সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজমুক্ত সমাজ গঠন এবং তরুণ প্রজন্মের জন্য কর্মসংস্থান সৃষ্টি করাই হবে তার মূল লক্ষ্য।

​সভাশেষে ‘তারেক জিয়া সালাম নিন, ধানের শীষের ভোট দিন’ এই শ্লোগানে একটি মিছিল বের করে। মিছিলটি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় গাভীশিমুল বাজারে গিয়ে সমাপ্তি হয়।
####


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *