প্রকাশিত হয়েছেঃ জানুয়ারি ৩১, ২০২৬ সময়ঃ ৮:১৪ অপরাহ্ণ

Spread the love

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁওয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী গফরগাঁও উপজেলা শাখার উদ্যোগে এ গণমিছিলটি অনুষ্ঠিত হয়।

উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত হাজার হাজার নেতাকর্মীদের নিয়ে ইমামবাড়ী ঈদগাহ মাঠে সংক্ষিপ্ত সমাবেশ করেন। মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে ১১ দলীয় জোট সমর্থিত ও জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা ইসমাঈল হোসেন সোহেল।

পরে গণমিছিলটি বের হয়ে পৌরশহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জামতলা মোড়ে এসে মিছিল সমাপ্তি ঘোষণা করেন।
গণমিছিলে জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মিছিল চলাকালে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ চাই, গফরগাঁও এর উন্নয়নে সৎ নেতৃত্ব চাই এবং বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শহর এলাকা।

নির্বাচনী গণমিছিলে এসময় উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক শক্তি আহবায়ক ও এনসিপি কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাজহারুল ইসলাম, এনসিপি এখলাছ উদ্দিন ফরাজি,
পাগলা থানা আমির মাওলানা ইমদাদুল হক, সেক্রেটারি মাওলানা সিরাজুল ইসলাম, গফরগাঁও উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আশরাফুল ইসলাম, গফরগাঁও উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা মমিনুল হক, সাধারণ সম্পাদক মাওলানা ইলিয়াস উদ্দিন ফরাজি, বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক সংস্থার মহাসচিব অধ্যক্ষ একরাম উল্লাহ, ঢাকার ওয়ারি থানা জামায়াতের আমির মোতাসিম বিল্লাহ, ডাকসু পরিবেশ ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ, ময়মনসিংহ স্বদেশ হাসপাতালের এমডি শামসুদ্দোহা মাসুম, ঢাকা সুপ্রিম কোর্টে এডভোকেট আশরাফুজ্জামান, গফরগাঁও উপজেলা বিডিপি সভাপতি এডভোকেট মাহবুবে রসুল,
গফরগাঁও উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল আনসারী, একুশে টেলিভিশনে বার্তা প্রযোজক আনোয়ারুল কাইয়ুম কাজলসহ অন্যান্য নেতৃবৃন্দ প্রমূখ।

পরে গণমিছিল বের হয়ে পৌরশহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জামতলা মোড়ে এসে মিছিল সমাপ্তি ঘোষণা করেন।

প্রধান অতিথির বক্তব্যে এমপি প্রার্থী ও উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসমাঈল হোসেন সোহেল বলেন,
আমি ক্ষমতার জন্য নয়, জনগণের অধিকার ও ন্যায়ের শাসন প্রতিষ্ঠার জন্য রাজনীতি করি। গফরগাঁওবাসীর মৌলিক অধিকার শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও নিরাপত্তা নিশ্চিত করাই আমার প্রধান অঙ্গীকার।
তিনি আরও বলেন, আমরা সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত, মাদকমুক্ত গফরগাঁও গড়তে চাই। জুলুমবাজদের হাত থেকে গফরগাঁওকে মুক্ত করতে চাই। নিরাপদ, উন্নত ও সমৃদ্ধ গফরগাঁও গড়তে একবার দাড়িপাল্লা মার্কায় ভোট দিন।
#####

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com