স্টাফ রিপোর্টার, দিগন্তবার্তা ডটকম।।
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দক্ষিণ সাউদকান্দা গ্রামের কুয়েত প্রবাসি মো: ছাইফুজ্জামান হিরার বাড়িতে এক মাসের ব্যবধানে দু’টি চুরির ঘটনা ঘটেছে। চুরের দল বাড়ির লোকদের অচেতন করে ঘরের দরজার সিটকানী ও আলমিরা ভেঙে নগদ টাকা, দামী মোবাইল সেট, ল্যাপটব ও স্বর্ণালঙ্কারসহ প্রায় সাড়ে ১৭ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। ঘটনা দু’টি ঘটেছে গত বুধবার (২৯ অক্টোবর) ও ২ সেপ্টেম্বর রাতে। চুরির ঘটনায় ত্রিশাল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, ত্রিশাল উপজেলার দক্ষিণ সাউদকান্দা গ্রামের কুয়েদ প্রবাসী ছাইফুজ্জামান হিরার বাড়িতে গত ২৯ অক্টোব রাতে বাড়ির লোকজন ঘুমিয়ে থাকা অবস্থায় একটি সঙ্ঘবদ্ধ চুরেরদল ঘরের ভিতর অজ্ঞানের স্পে ছিটিয়ে ঘরের দরজার ছিটকিনি ও আলমিরার তালা ভেঙে নগদ ৫০ হাজার টাকা, ৮২ হাজার টাকা মূল্যোর এইচপি ল্যাপটব, ১৬ হাজার টাকা মূল্যের একটি ওপপো মোবাইল সেট, সাড়ে ৪ হাজার টাকা মূল্যের একটি বিদেশী লাইট, ১৬ লাখ টাকা মূল্যের ৮ ভরি ওজনের বিভিন্ন সোনার গহনাসহ সাড়ে ১৭ লাখ টাকার মালামাল নিয়ে যায়। সকালে বাড়ির লোকজন দেখেন তাদের ঘরের আলমিরা ভেঙে চুরেরদল সব নিয়ে গেছে। এর আগে গত ২ সেপ্টেম্বর চুরেরদল একই কায়দায় বাড়ির জিনিস পত্র নিয়ে যায়। এ ঘটনায় গৃহকর্তৃ মোছা: জিন্নাত রেহান ওরফে কুসুম বাদি হয়ে গত ৩০ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে ত্রিশাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগের তদন্তকারী অফিসার, ত্রিশাল থানার এসআই রুহুল আমিন জানান, অভিযোগ পেয়েছেন, তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।
