ভালুকায় বিদেশী মদ ও অস্ত্রসহ স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেফতার

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় বিপুল পরিমাণ অবৈধ বিদেশী মদ ও দেশীয় অস্ত্রসহ বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে শহিদ তোফাজ্জল হোসেন হত্যা মামলার আসামী স্বেচ্ছাসেবকলীগ নেতা খান বাহাদুর রাজকে (২৮) গ্রেফতার করেছে যৌথবাহিনী। বাহাদুর উপজেলার জামিরদিয়া ডুবালিয়া পাড়া গ্রামের উজ্জ্বল মিয়ার ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৩ আগষ্ট) রাতে উপজেলার জামিরদিয়া ডোবালিয়া পাড়া এলাকায় স্বেচ্ছাসেবকলীগ নেতা খান বাহাদুর রাজের বাসায় অভিযান চালায় সেনাবাহিনী। এ সময় বাসায় তল্লাশি করে অবৈধ বিদেশী ১১৩ বোতল মদ, চারটি দেশীয় অস্ত্র ও মাদক বিক্রির নগদ ৬০ হাজার টাকাসহ বাহাদুরকে গ্রেফতার করে। পরে তাকে ভালুকা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করেন সেনাবাহিনী।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, বিদেশী ১১৩ বোতল মদ, চারটি দেশীয় অস্ত্র ও মাদক বিক্রির নগদ ৬০ হাজার টাকাসহ বাহাদুরকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পূর্বে তার নামে একটি হত্যা মামলা রয়েছে।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!