ভালুকা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কালাম গ্রেফতার

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।

ময়মনসিংহের ভালুকা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা উত্তরা ডিবি পুলিশের একটি দল বুধবার (১৩ আগস্ট) রাতে ঢাকা উত্তরা এলাকা থেকে তাকে গ্রেফতার করে। ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
আবুল কালাম আজাদ উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের আউলাতলী গ্রামের মরহুম আবদুল খালেক মাস্টারের ছেলে। তিনি ভালুকা উপজেলা কৃষকলীগের সাবেক সহসভাপতি ছিলেন।
ভালুকা মডেল থানা সূত্রে জানা, ঢাকা উত্তরা ডিবি পুলিশের একটি দল গত বুধবার রাতে অভিযান চালিয়ে ঢাকার উত্তরা এলাকা থেকে আজাদকে গ্রেফতার করে। পরে তাকে ঢাকার একটি মামলায় গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ভালুকায় বৈষম্য বিরোধি ছাত্র আন্দোলনে নিহত আলোচিত তোফাজ্জল হত্যাসহ মডেল থানায় একটি তিনটি মামলা রয়েছে।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, ঢাকা উত্তরা ডিবি পুলিশের একটি দল আবুল কালাম আজাদকে


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!