ভালুকায় সিএনজি কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ১

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় সিএনজি চালিত অটোরিকশার পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কায় আবু সাঈদ (৩২) নামে এক সিএনজি যাত্রী নিহত হয়েছেন। তিনি নীলফামারী সদরের লক্ষ্মীচাপ গ্রামের আজিজার রহমানের ছেলে। উপজেলার হাজিরবাজার এলাকায় গত সোমবার (১১ আগস্ট) রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ময়মনসিংহগামী লেনে ওই দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক হয়ে ভালুকার দিকে আসছিল একটি সিএনজি। ওই সময় ঘটনাস্থলে পেছন দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান সিএনজিটিকে চাপা দেয়। এতে, সিএনজি যাত্রী আবু সাঈদ নিচে পড়ে গুরুতর আহত হন এবং ভালুকা উপজেলা ভালুকা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়ার পথে তিনি মারা যান।।
ভালুকার ভরাডোবা হাইওয়ে থানার ওসি এবিএম মেহদী মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই ঘটনায় মামলা হয়েছে। গাড়ি আটক, চলাক পলাতক।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!