রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে বিজয় মিছিল, তথ্যচিত্র প্রদর্শন, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার দিনব্যাপী উপজেলা পরিষদ মিলনায়তন এ অনুষ্ঠানে আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার এন. এম. আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মতিউর রহমান, গফরগাঁও থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বাচ্চু মিয়া, পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফেরদৌস আলম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ সাইফুল আলম প্রমূখ। সভাশেষে জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫ উদযাপন উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
####