গফরগাঁওয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ষাড়/বকনা বাছুর ও উপকরণ বিতরণ

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁওয়ে সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণীসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফল ভোগীদের মাঝে ২৫টি ষাড়/বকনা বাছুর ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে প্রাণীসম্পদ মন্ত্রনালয়ের অর্থায়নে গফরগাঁও উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেনারী হাসপাতালের মাধ্যমে হাসপাতাল প্রাঙ্গণে বরাদ্দকৃত ষাড়/ বকনা বাছুর বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এন. এম. আব্দুল্লাহ মামুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয়
প্রাণীসম্পদ অধিদপ্তরের পরিচালক ডাঃ মনোরঞ্জন ধর।
এসময় উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মতিউর রহমান, সুফলভোগীসহ স্থানীয় গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
####


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!