রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
জামায়াতে ইসলামী বাংলাদেশ ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন নিগুয়ারী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড শাখার উদ্যোগে আজ শুক্রবার (২৭ জুন) বিকেলে ‘আল্লাহর আইন চাই, সৎ লাকের শাসন চাই’ স্লোগানে জনসভা অনুষ্ঠিত হয়।
উপজেলার নিগুয়ারী মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে জনসভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড জামায়াতের সভাপতি হাফেজ মোঃ জালাল উদ্দিন।
ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী হাফেজ মাওলানা সাইফুল ইসলাম সজীবের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গফরগাঁও উপজেলা জামায়াতের আমীর এবং ময়মনসিংহ-১০ (পাগলা -গফরগাঁও) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা ইসমাইল হোসেন সোহেল মাষ্টার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাগলা থানা জামায়াতের আমীর মাওলানা এমদাদুল হক,
সেক্রেটারী মাওলানা সিরাজুল ইসলাম, সূরা ও কর্ম পরিষদ সদস্য মাওলানা প্রিন্সিপাল আবুল তালেব, সহ সেক্রেটারি আতিকুর রহমান হীরা ও নিগুয়ারী ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ শফিকুল ইসলাম খান (অবঃ বিজিবি) প্রমুখ।
এর আগে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা ইসমাইল হোসেন সোহেল মাষ্টার ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।
####