তারুণ্যের উৎসব উপলক্ষ্যে জব ফেয়ার মুক্ত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

শেয়ার করুন :

মৌলভীবাজার প্রতিনিধি।।

মৌলভীবাজারে তারুণ্যের উৎসব ২০২৫ইং উপলক্ষ্যে জব ফেয়ার মুক্ত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এতিম ও প্রতিবন্ধী মেয়েদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) বিকালে। এতিম ও প্রতিবন্ধী মেয়েদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে, মৌলভীবাজার এর সহঃ জেনারেল ম্যানেজার মোঃ শাহজাহান আলী আকন্দ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মৌলভীবাজার জেলা সমাজসেবা অফিসের উপ-পরিচালক ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে-এর জেনারেল ম্যানাজার মোঃ হাবিবুর রহমান। আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন দৈনিক ইত্তেফাক, মৌলভীবাজার ষ্টাফ রির্পোটার নজরুল ইসলাম মুহিব, দৈনিক আমাদের কন্ঠ পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধি মোঃ মশাহিদ আহমদ, ইউসেফ বাংলাদেশের প্রতিনিধি এমদাদুল হক, ডায়গনস্টিক সেন্টার প্রতিনিধি সৈয়দ নাইমুল। প্রতিষ্ঠানের বিভিন্ন বিষয়ে স্বাগত বক্তব্য রাখেন- এতিম ও প্রতিবন্ধী মেয়েদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র প্রশিক্ষক মোঃ শামীমুর রহমান। তারুণ্যের উৎসব-২০২৫ইং শিল্প উদোক্তা, সেবা উদোক্তা, স্বেচ্ছাসেবী সংস্থা, ইউসেফ বাংলাদেশ ও এতিম ও প্রতিবন্ধী মেয়েদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, মৌলভীবাজার এর সাবেক ও বর্তমান প্রশিক্ষনার্থী অংশ গ্রহন করেন। মূলত : লক্ষ্যভুক্ত জনগোষ্ঠির মধ্যে উদ্যোক্তা তৈরীতে ভূমিকা সম্পর্কে আলোচনা, জব ফেয়ার, পরিস্কার পরিছন্নতা ও বিনোদন এর জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!