গফরগাঁওয়ে শিক্ষার গুণগত মানোন্নয়নে মতবিনিময় সভা

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁওয়ে শিক্ষার গুণগত মানোন্নয়নে প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও আইসিটি শিক্ষকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার আধুনিকায়ন, প্রযুক্তির ব্যবহার ও শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই মতবিনিময় সভার আয়োজন করে বাংলাদেশ শিক্ষক সমিতি, গফরগাঁও উপজেলা শাখা (অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া)।
আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে ফজলুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর ড. মো. দিদারুল ইসলাম।
উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ শরিফুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি, ফজলুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলা উদ্দিন।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, ময়মনসিংহ অঞ্চলের উপ পরিচালক মোঃ নাসির উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোফাখখারুল ইসলাম ও বাংলাদেশ শিক্ষক সমিতির প্রেসিডিয়াম সদস্য, ময়মনসিংহ জেলা সভাপতি এস. এম. মোমতাজ উদ্দিন।
বক্তারা শিক্ষার গুণগত মানোন্নয়নে আধুনিক শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। তারা শিক্ষকদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি, পাঠদানের নতুন পদ্ধতির প্রয়োগ, শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশ এবং নৈতিক শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা শিক্ষক- কর্মচারী ঐক্যজোটের সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, ময়মনসিংহ বিভাগ‌ শিক্ষক সমিতির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোঃ আবু সাঈদ, ময়মনসিংহ জেলা শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, ভালুকা উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ নাজমুল হক ও সাধারণ সম্পাদক মোঃ নাজমুল আলম সোহাগ।

#####


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!