রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
মহান বিজয় দিবস উপলক্ষে ময়মনসিংহের গফরগাঁওয়ে দুই দিনব্যাপী চারু, কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত শিল্প পণ্যের প্রদর্শনী নিয়ে বিজয় মেলা উদ্বোধন করা হয়েছে।
আজ রোববার (১৫ ডিসেম্বর) বেলা ১২টায় গফরগাঁও উপজেলা প্রশাসন আয়োজনে মিনি স্টেডিয়াম মাঠে এই বিজয় মেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া ইয়াসমিন।
এসময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তার, পাট উন্নয়ন কর্মকর্তা ফজলুল রহমান, আনসার ও ভিডিপি কর্মকর্তা আব্দুল হামিদ খান, গফরগাঁও প্রাথমিক শিক্ষক সমিতির আহ্বায়ক একেএম হাবিবুর রহমান কাজল, নারী উদ্যোক্তা ইয়াসমিন আক্তারসহ অন্যান্য নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
####