ময়মনসিংহে মাদকসহ গ্রেপ্তার ২

শেয়ার করুন :

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি।।

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বিএসবি স্পিনিং মিলস্ এর সামনে থেকে ২১৩ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪।

সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ নাজমুল ইসলাম, পিপিএম-সেবা মিডিয়া অফিসার অধিনায়কের পক্ষে স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, র‍্যাব-১৪, ময়মনসিংহের একটি আভিযানিক দল ১৫ ডিসেম্বর সকাল অনুমান ৭টায় ভালুকা থানাধীন ভরাডোবা ইউনিয়নের ১নং ওয়ার্ডের নিশিন্দা এলাকায়  ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্বপাশে বিএসবি স্পিনিং মিলস্ এর সামনে অভিযান পরিচালনা করে ত্রিশাল উপজেলার রফিজ উদ্দিনের মেয়ে রুমা (৩৫) এবং রাজশাহীর মোহনপুর থানার  আক্কাস আলীর পুত্র হাবিব আহম্মেদ (২৬) গ্রেপ্তার করে। একসময় তাদের কাছ থেকে ২১৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক অবৈধ বাজার মূল্য ২১ লাখ,৩০ হাজার টাকা।

এ ঘটনায় ময়মনসিংহ জেলার ত্রিশাল থানায় মামলা দায়েরর্পূবক আসামী ও আলামত হস্তান্তর করা হয়েছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *