ভালুকা পঞ্চম শ্রেনীর ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

শেয়ার করুন :

স্টাফ রিপোর্টার, দিগন্তবার্তা, ২০ নভেম্বরঃ
ময়মনসিংহের ভালুকায় মারুফা আক্তার (১২) নামে পঞ্চম শ্রেনীর মেধাবী এক শিক্ষাথর্ীর আত্মহত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যায় বাড়ির পাশে একটি গাছের ডালে গলায় রশি দিয়ে ঝুলে থাকা অবস্থায় পুলিশ নিহতের লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়। ঘটনাটি উপজেলার উথুরা ইউনিয়নের সরকারী হাসপাতাল সংলগ্ন তালুটিয়া গ্রামে। নিহত মারুফা ওই গ্রামের মোঃ মোফাজ্জল হোসেনের মেয়ে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল আজিজ চৌধুরি একাডেমির পঞ্চম শ্রেনীর মেধাবী ছাত্রী মারুফা আক্তার সন্ধ্যায় টিভি দেখার কথা বলে চাচির ঘরে যায়। কিন্তু পরে সে আর তাদের ঘরে যায়নি। রাত ৭ টার দিকে ওই পাড়ার এক মানসিক প্রতিবন্ধী খোঁজ পেয়ে ডাক চিৎকার শুরু করলে বাড়ি থেকে পরিবারের লোকজন ছুটে এসে দেখেন মারুফা গাছের ডালে ঝুলছে।
ঘটনার খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশটি উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
ঘটনার সত্যতা স্বীকার করে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল ইসলাম জানান, মেয়েটি কি কারণে আত্মহত্যা করলো তা তদন্ত করে দেখা হচ্ছে। ময়না তদন্ত রির্পোট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!